EIIN-123565

অধ্যক্ষের বানী

শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি দেশ, একটি জাতিকে উন্নতির শিখরে পৌছানোর পূর্বশর্ত হলো শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা। এরই প্রেক্ষিতে বরেন্দ্র এলাকার কারে পড়া, অবহেলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জাতিকে শিক্ষার আলো পৌঁছিয়ে দেওয়ার জন্য জনাব আলহাজ্ব মোঃ সিদ্দিক হোসেন উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের – নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন আদিবাসী অধ্যুষিত বালাতৈড় গ্রামে ০১.০১.১৯৭০ইং সালে বালাতৈড় সিদ্দিক হোসেন কলেজ প্রতিষ্ঠা করেন। ২০০৪-২০০৫ ইং শিক্ষা বর্ষ হতে ডিগ্রি পর্যায়ে এবং ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা অনুমোদিত হয়। কতমানে অত্র কলেজে উচ্চ মাধ্যমিক জেনারেল, বিএম, বিএ, বিএসএস ও পিএসসি (পাস) শাখা রয়েছে এবং প্রতিটি পর্যায় এমপিও ভুক্ত হয়েছে। বর্তমানে অত্র কলেজে সব পর্যায় মিলে ছাত্র/ছাত্রীর সংখ্যা পার ৯০০ জন। শিক্ষক/কর্মচারীর সংখ্যা ৯০ জন। এলাকার সুধীও গুনিজনদের সহযোগীতায় কলেজটির উন্নয়ন অব্যাহত রয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়নের জন্য এলাকার সুধিজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক সহ সকল স্তরের জনসাধারনের সার্বিক সহযোগীতা একান্ত কাম্য।

ড. মোঃ আমজাদ হোসেন

অধ্যক্ষ

বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ